মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়ে ফিরছেন ক্লার্ক!

অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়ে ফিরছেন ক্লার্ক!

 স্পোর্টস ডেস্ক :: বল টেম্পারিং কাণ্ডে বিব্রত অস্ট্রেলিয়ার ক্রিকেট। দেশের ক্রিকেটকে পথে ফিরিয়ে আনতে এবার এগিয়ে এলেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) এমন বিপর্যস্ত অবস্থায় সহায়তা করতে ‘যা করতে হয় করবেন’ বলেছেন ক্লার্ক। তাই প্রায় তিন বছর পর ফের অস্ট্রেলিয়ার জার্সিতে ক্লার্কের মাঠে ফেরার সম্ভাবনা দিচ্ছে উঁকিঝুঁকি।

কেপটাউন টেস্টে বল টেম্পারিং করার দায়ে অসি দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুই সিনিয়র খেলোয়াড় নিষিদ্ধও হয়েছেন এক বছরের জন্য। সাথে টেম্পারিংয়ের মূল নায়ক ক্যামেরন ব্যানক্রফটও থাকছেন না নয় মাসের জন্য।

৩৭ বছর বয়স্ক ক্লার্ক শেষ ২০১৫ সালের অ্যাশেজে নেমেছিলেন মাঠে। অবশ্য ইংলিশদের বিপক্ষে তাদের মাঠে সে সিরিজে বাজেভাবে হেরেছিল অসিরা। হারের দায় নিয়ে অ্যাশেজ শেষেই ক্রিকেটকে বিদায় বলেছিলেন ক্লার্ক। কিন্তু দলের এই সঙ্কটাপন্ন অবস্থায় ফের দলে ফিরতে পারেন ক্লার্ক, এমনটাই জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

সে সম্ভাবনাকে অবশ্য জোরালো করে তুলছে ক্লার্কেরই একটি সাক্ষাৎকার। আজ অসি দৈনিক ‘ডেইলি টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সহায়তা করার জন্য আমি যেকোনো কিছু করতে প্রস্তুত। দলের এমন পরিস্থিতিতে আমি এভাবে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমার অভিজ্ঞতা দিয়ে তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়াতে আমি প্রস্তুত। নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার ফিরে আসা পর্যন্ত আপাতত এদিকেই আমাদের নজর দেওয়া উচিত।’

সহায়তার আশ্বাস যেহেতু মিলছে সাবেক অধিনায়কের কাছে থেকে, সেহেতু জুনে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাঠেই ওয়ানডে সিরিজে দেখা মিললেও মিলতে পারে ক্লার্কের। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়ার পর কোনো ধরনের ক্রিকেটেই আর অংশ নেননি সাবেক এই অসি অধিনায়ক। তাই ফিরলেও ক্লার্ক কতটুকু নিজেকে মানিয়ে নিতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com