মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে সংঘর্ষে নুরুল হক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের

জগন্নাথপুরে সংঘর্ষে নুরুল হক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের

 

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার কুবাজপুরে গরু দিয়ে জমির ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ৮ এপ্রিল রোববার উপজেলার কুবাজপুর গ্রামের নুরুল হক ও হাড় গ্রামের সুভাষ করের লোকজনের মধ্যে স্থানীয় হাওরে গরু জমির ধান খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নুরুল হক (৫০) নামের এক বৃদ্ধ নিহত এবং ৫ জন আহত হন। এ ঘটনায় ৯ এপ্রিল সোমবার নিহত নুরুল হকের ছেলে আহত সাইদুল হক বাদী হয়ে ঘটনার মুল নায়ক হাড় গ্রামের শহিদ মিয়াকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলার পাইলগাও ইউনিয়নের হাড় গ্রামের কানাই করের ছেলে করুনা কর, সুভাষ করের স্ত্রী শিবলী রাণী কর, পাখি করের স্ত্রী সীমা কর ও নিবারণ করের স্ত্রী দিপ্তী রাণী করসহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com