রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

বিয়ানীবাজারে শিক্ষকের বেদম প্রহারে মাদ্রাসা ছাত্র আহত

বিয়ানীবাজারে শিক্ষকের বেদম প্রহারে মাদ্রাসা ছাত্র আহত

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: বিয়ানীবাজারে শিক্ষকের বেদম প্রহারে মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্র আহত হবার অভিযো্গ পাওয়া গেছে।

গতকাল বুধবার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম জিহাদির বেত্রাঘাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারজান আহমদের শরীরে নীলা ফোলা দাগ পড়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গাইড বই না আনায় তাকে বেত্রাঘাত করা হয়েছে বলা হলেও শিক্ষক নুরুল ইসলাম জিহাদি পড়ায় অমনোযোগিতার কারণে রাগের মাথায় তাকে বেত্রাঘাত করেছেন বলে জানিয়েছে। এজন্য তিনি অনুতপ্ত এবং লজ্জিত বলেও সংবাদ কর্মীদের জানিয়েছেন।

জানা যায়, মাথিউরা পূর্বপাড় এলাকার ফখরুল ইসলামের পুত্র মারজান আহমদ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে শিক্ষকের প্রহারের বিষয়টি জানায়। তার পিঠে ও দুই বাহুতে বেত্রাঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম বলেন, বিষয়টি শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে শুনেছি। ম্যানেজিং কমিটির দায়িত্বশীলরাও অবহিত হয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com