রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

করোনা আপডেট: ২৪ ঘন্টায় শনাক্ত ৩৬৮২, মৃত ৬৪, সুস্থ ১৮৪৪

করোনা আপডেট: ২৪ ঘন্টায় শনাক্ত ৩৬৮২, মৃত ৬৪, সুস্থ ১৮৪৪

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ    করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে এক দিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। সব মিলে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি নমুনা।

দেশে ৬৮টির মধ্যে ৬৬টি ল্যাবের (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, অন্তঃসত্ত্বা মায়েদের জন্য সব সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ হাসপাতাল থেকে তাঁরা সেবা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com