মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

করোনায় একদিনে আরও ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৮

করোনায় একদিনে আরও ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৮

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৫২ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ২ হাজার ৭৩৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মোট সুস্থ ৭২ হাজার ৬২৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৭ জন ও নারী ১৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫২ জন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৬২৪ আর নারী ৪২৮ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত সুস্থ ৭২ হাজার ৬২৫ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ০-১০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ১২ জন মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে একজন, সিলেটে ২ জন, খুলনায় ৬ জন, রংপুরে ৮ জন, বরিশালে ৫ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৪১ জন ও বাড়িতে ১৪ জন মারা গেছেন।

তিনি বলেন, এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৬০ জন, চট্টগ্রামে ৬৩৪ জন, রাজশাহীতে ১০২ জন, সিলেটে ৮৬ জন, রংপুরে ৬১ জন, খুলনায় ৮৮ জন, বরিশালে ৭২ জন এবং ময়মনসিংহে ৪৯ জন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com