সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

স্বাস্থ্যের ডিজির বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

স্বাস্থ্যের ডিজির বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  স্বাস্থ্যসেবা নিয়ে তুমুল সমালোচনার মধ্যে সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। একইসঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেছে দলটি।

বৃহস্পতিবার বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

করোনা টেস্ট নিয়ে দুটি প্রতিষ্ঠানের কেলেঙ্কারির ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তার পদত্যাগই সমাধান নয়, বিচার হতে হবে। স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ার করোনার যে ভুয়া সার্টিফিকেট দিয়েছে তার ফলে করোনা আক্রান্ত মানুষগুলো নির্বিঘ্নে চলাফেরা করেছে। তাদের থেকে করোনা ছড়িয়েছে। এতে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার কারণ মানুষ হাসপাতালে যাচ্ছে না। করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাসায় চিকিৎসা নিতে গিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের হিসাব আসছে না সরকারি পরিসংখ্যানে।

এ সময় তিনি বলেন, সারাদেশে বিএনপির ৪৫৪ জন নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে মারা গেছেন ১৩৮ জন।

সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন করোনা সেলের সদস্য সচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সেলের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com