মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

নির্বাচন এখন আর দিনের বেলায় হয় না, চলে গেছে রাত্রে: রিজভী

নির্বাচন এখন আর দিনের বেলায় হয় না, চলে গেছে রাত্রে: রিজভী

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   দেশের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন এখন দিনের বেলায় হয় না, সে নির্বাচন চলে গেছে রাত্রে। এই যে এত বড় একটা অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে আজও আমরা কথা বলছি, সত্য বলছি নজরুল ইসলামের অনন্য কীর্তিগুলো আছে বলেই। তার কালজয়ী, কালোত্তীর্ণ লেখাগুলো আছে বলেই আজও আমরা উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছি।

বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, আপনারা দেখেছেন নির্বাচন কমিশন তার যে কার্যক্ষমতা সেই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে সরকারের হাতে। সে জন্য একজন নির্বাচন কমিশনার প্রতিবাদ করেছেন নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আরপিওর মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তাদের যে ক্ষমতা রয়েছে, সেটি আলাদাভাবে আইন করে সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে দেয়া হচ্ছে। এখনই তো পুরোপুরিভাবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা পরিচালনা করছেন, নির্বাচন কমিশন তারা তো সরকারের বাইরে এমনিতে একধাপও যান না, তারপরও নিশ্চিত হতে পারছে না সরকার।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকার তার কর্তৃত্ব অ্যাবসলিউট করার জন্য রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি আইন করে তাদের হাতে রাখতে চাচ্ছে। অর্থাৎ একটা সর্বগ্রাসী কর্তৃত্বের মধ্যে নির্বাচন ব্যবস্থাকে নিচ্ছেন, যেন গণতন্ত্রের জন্য কেউ আওয়াজ না তুলতে পারে রাষ্ট্রের সব কিছু তাদের নিয়ন্ত্রণে এটাই হলো ব্যাপার। এই যে জুলুম, উৎপীড়ন ও গণতন্ত্রহীনতা– এটার জন্য আজও নজরুল আমাদের প্রেরণা জোগায়, যার কারণে উচ্চারণ করি আমাদের সত্য কথাগুলো গণতন্ত্রের পক্ষে জুলুমের বিরুদ্ধে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, জাসাসের সভাপতি মামুন আহমেদ, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com