শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচন আজ

জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচন আজ

স্টাফ রিপোর্টারঃ   সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন আজ। ভোট গ্রহনে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।শুধু মাত্র মেয়র

পদে নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইয়া (নৌকা)রাজু আহমদ (ধানের শীষ) স্বতন্ত্র আবিবুল বারী আয়হান  (মোবাইল) আবুল হোসেইন সেলিম( ঝগ)।
ইতি মধ্যে নির্বাচনী প্রচারনা শেষ হয়েছে। কে হবেন আগামীর পৌর মেয়র আজ ১০ অক্টোবর ভোটাররা ভোটের মাধ্যমে নির্বাচন করবেন।
জানা গেছে, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারী  মেয়র আবদুল মনাফ মৃত্যু বরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী  ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। ২৭ ফেব্রুয়ারী মনোময়ন পত্র দাখিল ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী সর্বশেষ ভোটযুদ্ধে অংশ নেন ।  নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ বৈশ্বিক মহামারী  করেনাভাইরাস প্রাদূর্ভাবের কারনে পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন স্থগিত ঘোষনা করেন। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপ নির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮হাজার ৫৫৯ তারমধ্যে পুরুষ ভোটার  ১৪৩৩৮ নারী ভোটার ১৪২২১ জন। ভোট কেন্দ্র ৯টি, নির্বাচনে দায়িত্ব থাকবেন ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন সহকারী প্রিসাইডিং ৭২ জন পুলিং কর্মকর্তা ১৪৪ জন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান শুক্রবার বিকেলে যুগান্তর কে জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল  ৫টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com