শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে  জাল ভোট ও কারচুপির অভিযোগে দুই মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন! 

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে  জাল ভোট ও কারচুপির অভিযোগে দুই মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন! 

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া নৌকা প্রতীকে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।

তবে কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপি  ও জাল ভোটের অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বি দুই মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

শফনিবার বিকেল ৪টায় স্থানীয় গনমাধ্যম কর্মীদের নিকট ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন তাঁরা।

দুই প্রার্থী হলেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হুসেইন সেলিম  (জগ)। এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে সন্ধ্যা ৭টায় ১১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া নৌকা প্রতীকে ৬১৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম জগ প্রতীকে ভোট পান ৩৮৮১ ধানের শীষ প্রতীকে রাজু আহমেদ পান ১০৩৯ ভোট মোবাইলফোনপ্রতীকে ১০১৬ ভোট পান আবিবুল বারী আয়হান।

বিএনপির প্রার্থী রাজু আহমদ বলেন, সরকারী দলের লোকজন আমাদের এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তার করে ব্যাপকভাবে কারচুপি করা হয়েছে। তাই এ নির্বাচন আমি বর্জন করেছি।

স্বতস্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম বলেন, আমার বিজয় সুনিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রভাব বিস্তার করে ইকড়ছই, ভবানীপুর. জগন্নাথপুর আর্দশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেরপুরের আব্দুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালসহ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যাপক জালভোটের মাধ্যমে কারচুপি করা হয়েছে। এজন্য নির্বাচন বর্জন করেছি।

তবে নির্বাচনে বিজয়ী  মেয়র  আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করায় তাঁরা ভোটারদের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।

সহকারী রির্টানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আমাদের নিকট  কারচুপি ও জাল ভোটের লিখিত অভিযোগ কোন প্রার্থী করেননি। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারী  মেয়র আবদুল মনাফ মৃত্যু বরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী  ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। ২৭ ফেব্রুয়ারী মনোময়ন পত্র দাখিল ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী সর্বশেষ ভোটযুদ্ধে অংশ নেন ।  প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন (জগ) বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী (মোবাইল ফোন)  প্রতীক নিয়ে ভোটযুদ্ধে প্রচারণায় নামেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com