শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

জগন্নাথপুরে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি
অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর রোববার বিকেল ৫টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার
নিকট মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া (আ.লীগ), সাবেক পৌর মেয়র
আক্তার হোসেন (স্বতন্ত্র), হারুনুজ্জামান (বিএনপি), আমজদ আলী শফিক (স্বতন্ত্র) ও বিষ্ণু চন্দ্র রায় (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ড থেকে
নারী কাউন্সিলর পদে ৯ জন ও পুরুষ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ড থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা তাদের সমর্থক ও শুভাকাঙ্খিদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এতে
লোকে লোকারণ্য হয়ে উঠে উপজেলা পরিষদ এলাকা।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ২২ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের রাধারমণ হলে প্রার্থীদের যাচাই-বাছাই হবে। ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার। ৩০ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে হবে প্রতীক বরাদ্দ। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com