বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে নৌকার প্রচারনায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাদেল

জগন্নাথপুরে নৌকার প্রচারনায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাদেল

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দৈনিক উত্তর পূর্বের সম্পাদক শফিউল আলম নাদেল জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতিক নৌকার পক্ষে প্রচারণা করেছেন।

সোমবার রাতে  তিনি  জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন। প্রচারণাকালে কেন্দ্রীয় এই নেতা নৌকার লিফলেট মানুষের হাতে তুলে দিয়ে ভোট চেয়েছেন।পরে স্থানীয় পৌর পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, স্বাধীনতার প্রতিক নৌকা মার্কায় ভোটে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহবান জানান।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রমহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com