মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে মন্ত্রিসভার সায়

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে মন্ত্রিসভার সায়

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক:: সিলেটে দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন- ২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আজকের বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন- ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সিলেট মেডিকেল কলেজসহ ওই অঞ্চলের সকল সরকারি-বেসরকারি মেডিকেল ও নার্সিং কলেজগুলো এ বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিলেট মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না। আলাদা একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ হচ্ছে।

জানা গেছে, চিকিৎসাশাস্ত্রের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, বিশেষত আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যেকোনো বিষয়ে শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব দেবে এ বিশ্ববিদ্যালয়। এছাড়া নার্সিংয়ে ব্যাচেলর ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ানো হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও এমনটি রয়েছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পর রাজশাহী ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। উপাচার্য নিয়োগের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। সিলেটে সুরমা নদীর দক্ষিণ পাড়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com