বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

উইকিপিডিয়ায় শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায় রুনা লায়লা

উইকিপিডিয়ায় শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায় রুনা লায়লা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক ::  ইন্টারনেটভিত্তিক মুক্ত তথ্যভাণ্ডার উইকিপিডিয়া সম্প্রতি নিজ নিজ মেধা এবং কাজ দিয়ে বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা এ হিসেবে প্রমাণিত এরকম শীর্ষ ত্রিশ বাঙালির নাম প্রকাশ করেছে।

ত্রিশজনের এ তালিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনদের পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা নামও রয়েছে।

বিষয়টি বাংলাদেশের জন্য বেশ গর্বের। এমন গর্বিত বিষয় প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমার তো শুরুতে বিশ্বাসই হয়নি, শীর্ষ ত্রিশজনের মধ্যে আমার নামও আছে।

কারণ এ তালিকায় বিশ্বখ্যাত যাদের নাম রয়েছে, তাদের পাশে আমার নামও আছে দেখে বিস্মিত হয়েছি। এ ভালোলাগা সত্যিই প্রকাশের মতো নয়। আমি কৃতজ্ঞ আমার সব ভক্ত, দর্শক, শ্রোতাদের প্রতি।

তাদের জন্যই প্রতিনিয়ত গানে উৎসাহ পাই। তাদের কারণেই আমি আজকের রুনা লায়লা। সর্বোপরি আমার মায়ের কথা বিশেষভাবে বলতেই হয়, কারণ মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার আজকের রুনা লায়লা হয়ে ওঠা হতোই না।

পরিবারের সবারই সমর্থন ছিল বলেই আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com