বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

কমনওয়েলথে সোনা জেতা পুনম যাদবের ওপর হামলা

কমনওয়েলথে সোনা জেতা পুনম যাদবের ওপর হামলা

 

স্পোর্টস ডেস্ক :: উত্তরপ্রদেশের পুনম যাদব অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ খেলায় সোনা জিতে শুক্রবার বাড়ি ফিরেছেন। শনিবার জমিসংক্রান্ত বিবাদের জেরে হামলার শিকার হন তিনি।

স্থানীয় পুলিশ জানায়, অনেক দিন ধরে পুনম যাদবের কাকা কৈলাশ যাদবের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল তাদের প্রতিবেশী লুল্লুর যাদব ও পুল্লুর যাদবের।

কমনওয়েলথে সোনা জেতা ভাইঝিকে সাড়ম্বরে বরণ করতে প্রচুর লোকজন ও গাড়ি নিয়ে গিয়েছিলেন কৈলাশ। এটি দেখে লুল্লুর ও পুল্লুরের সন্দেহ হয়, হয়তো বিবাদের জন্য বাইরে থেকে ভাড়া করা গুণ্ডা এনেছেন কৈলাশ।

সন্দেহের বশেই লুল্লুর ও পুল্লুর লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা কৈলাশের বাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এতে আঘাতপ্রাপ্ত হন পুনম যাদবসহ আরও অনেকেই।

স্থানীয় এসপি অমিত কুমার জানান, দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের সাজা দেয়া হবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com