মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

হবিগঞ্জে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হবিগঞ্জে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথপুুর নিউজ ডেস্ক ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তির ক্ষেত্রে প্রথম ভর্তি বাতিলের বিলম্ব ফি বাতিলসহ ছয় দফা দাবিতে হবিগঞ্জে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টায় বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থী সুব্রত পাল শুভ’র সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজের শিক্ষার্থী ব্রজেন বৈষ্ণব, সীমা আক্তার, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আশুতোষ দাস আশীষ, প্রণিতা সোম, শচীন্দ্র ডিগ্রি কলেজের শিক্ষার্থী বিষ্ণু পদ চৌধুরী আলিফ সোবহান ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাজনা আক্তার, শাহজালাল কলেজের শিক্ষার্থী দীপঙ্কর রায় চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভর্তি বাতিল ফি ৭শ’ টাকার স্থলে বিলম্ব জরিমানা ফি ৭,৫০০ টাকা সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় পরিপত্রে বলা হয়েছে জরিমানা ফি প্রদান না করলে রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে না।
এ রকম স্বৈরাচারী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com