বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মেয়েকে জোর করে বিয়ে, বৃটেনে বাংলাদেশী দম্পতির জেল

মেয়েকে জোর করে বিয়ে, বৃটেনে বাংলাদেশী দম্পতির জেল

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: বাংলাদেশে এনে জোর করে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করেন বৃটেনে বসবাসকারী এক বাংলাদেশী দম্পতি। মেয়ে বিয়ে না করলে তাকে হত্যা করার হুমকি দেন তারা। এ অভিযোগে বাংলাদেশী ওই দম্পতিকে জেল দেয়া হয়েছে। অনলাইন দ্য টেলিগ্রাফ অ্যান্ড আরগুস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশী বংশোদ্ভূত তাদের কন্যা পিতামাতার বিরুদ্ধে মামলা করেন বৃটেনে। সোমবার এ মামলার রায় দেয় লিডস ক্রাউন কোর্ট।

তাতে তার পিতাকে সাড়ে চার বছরের জেল দেয়া হয়েছে। মাকে দেয়া হয়েছে সাড়ে তিন বছরের জেল। অভিযোগ আছে, তারা দু’জনে তাদের ১৮ বছর বয়সী ওই মেয়েকে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে নিয়ে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করেন। সেখান থেকে নাটকীয়ভাবে তাকে উদ্ধার করে বৃটিশ হাই কমিশন। এতে অংশ নেয় সশস্ত্র পুলিশ। রিপোর্টে ওই যুবতী ও তার পিতামাতার নাম প্রকাশ করা হয় নি। আদালত শুনানিতে বলেছে, যে যুবতীকে নিয়ে এই ঘটনা তিনি লিসডে বসবাস করেন। তার বয়স এখন ২০ বছর। তিনি আতঙ্কের মধ্যে বসবাস করছিলেন। পালিয়ে বেড়াচ্ছিলেন পরিবার ও সম্প্রদায়ের কাছ থেকে। পিতামাতাকে জেল দেয়ার খবরে ওই যুবতী তাদেরকে দানব হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, ওই দানবদের জেলে যাওয়ার খবরে হৃদয় দিয়ে মুক্তি অনুভব করছি। আমি অন্য মেয়েদের বলতে চাই জোর করে বিয়ে দেয়া একটি অন্যায়। আমি আমার ভাইবোনদেরকে এবং যারা জীবনকে এমন অবস্থায় দেখতে পেয়েছেন তাদের কাছে এর মাধ্যমে একটি বার্তা দিতে পেরেছি। আমি বড়দের বলতে চাই এভাবে বিয়ে দেয়া বেআইনি। আপনারা পরিবারকে এভাবে ব্যবহার করতে পারেন না। আমার কাছে ভাল লাগছে এ জন্য যে, আমি যা সঠিক তার পক্ষে থাকতে পেরেছি। আমি জানতে পেরেছি আমি আমার পিতামাতার অন্যায়ের শিকার হই নি। এখন আমি মুক্ত।
সুত্র-মানব জমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com