শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মার্কিন রাষ্ট্রদূতকে যেসব বিষয় জানাল বিএনপি

মার্কিন রাষ্ট্রদূতকে যেসব বিষয় জানাল বিএনপি

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
শুক্রবার গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালও উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেয়া বিএনপির এক নেতা যুগান্তরকে বলেন, বৈঠকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের চিত্র মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরে বিএনপি। ভোটের আগের রাতে কি হয়েছিল, ভোটের দিনের পরিবেশ, নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল তার কিছু দালিলিক প্রমাণও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে দেয়া হয়। এ সময় গণমাধ্যমের ওপর কী ধরনের চাপ ছিল তা-ও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।
ওই নেতা আরও জানান, রাষ্ট্রদূত বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, তারা সব কিছুই অবগত। এ কারণে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত নতুন সরকারকে ওয়েলকাম জানায়নি। এ নিয়ে রাষ্ট্রদূত শিগগিরই ওয়াশিংটনে যাবেন। সেখানে মার্কিন সরকারের কাছে বিস্তারিত তুলে ধরা হবে।
বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির কোনো নেতাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। রাষ্ট্রদূতের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠকের পর বিএনপি মহাসচিব গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে গণমাধ্যমের কর্মীরা অপেক্ষায় থাকলেও মির্জা ফখরুল কোনো কথা বলেননি।
৩০ ডিসেম্বর ভোটের পর কোনো রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের এটিই প্রথম বৈঠক। বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থীদের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের নিয়ে মির্জা ফখরুল নির্বাচন কমিশনের কাছে অনিয়মের তথ্য-প্রমাণাদিসহ স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com