বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

আমাজনে আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দিচ্ছে জি-সেভেন

আমাজনে আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দিচ্ছে জি-সেভেন

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: আগুনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় জি-৭ সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

সোমবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাজনের আগুন নেভাতে ব্রাজিল ও এর প্রতিবেশী দেশগুলোকে তাৎক্ষণিকভাবে ২২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে রাজি হয়েছেন জি-৭ নেতারা।

যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে; তাদের যত দ্রুত সম্ভব আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য করার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি।

অবিলম্বে এই তহবিল সরবরাহ করা হবে জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ওই অঞ্চলে আগুন নেভানো এবং উদ্ধার কাজে সহায়তার জন্য আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানে সেনা সহায়তাতেও প্রস্তুত আছে ফ্রান্স।

১৫ আগস্ট থেকে জ্বলছে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে অ্যামাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। প্রতিদিন রেকর্ড গতিতে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজন জঙ্গল।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) বলছে, এ বছর আগস্ট পর্যন্ত ব্রাজিলে ৭৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি আগুনের ঘটনা আমাজন জঙ্গলে, যা আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি।

জি-৭’র সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জি-৭ এ প্রতিনিধিত্ব করে। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে জি-৮ (পূর্ব নাম) থেকে বাদ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com