বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

মোবাইলে ব্লাড টেস্ট

মোবাইলে ব্লাড টেস্ট

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

আপনার ব্লাড সুগার কত, হিমোগ্লোবিনের মাত্রার কতটা ওঠা-নামা হয়েছে, তা এখন জানা যাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমেই। এ জন্য খরচ হবে মাত্র দেড় টাকা! এমনই একটি পদ্ধতি আবিষ্কার করলেন ভারতের খড়গপুর আইআইটি-র একদল বিজ্ঞানী। এই পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে একটি স্মার্টফোন। সঙ্গে রয়েছে আরও কয়েকটি সস্তা উপাদান। বিভিন্ন ধরনের পরিবেশ ও পরিস্থিতিতে পরীক্ষা করে দেখা গিয়েছে, এই যন্ত্র অব্যর্থ।

এখনও প্রত্যন্ত গ্রামবাংলার অনেক জায়গা রয়েছে, যেখানে ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নেই। সেখানে রক্ত পরীক্ষার সুবিধা যে থাকবে না, সেটাই স্বাভাবিক। সেই সব এলাকার মানুষ কেন রক্ত পরীক্ষার মতো জরুরি, গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হবেন? এই ভাবনা থেকেই খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সুমন চক্রবর্তী ৭ বছর আগে শুরু করেন গবেষণা। এই অভিনব পদ্ধতির খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি’-র জার্নালে।

সাত বছরের অক্লান্ত পরিশ্রমের পর তারা তৈরি করেছেন ‘আল্ট্রা লো-কস্ট ব্লাড টেস্ট ডিভাইস’ বা অত্যন্ত স্বল্প মূল্যে রক্ত পরীক্ষার যন্ত্র। সুমন জানিয়েছেন, যন্ত্রটি বানানোর পদ্ধতিতে কোনও জটিলতা নেই। তা বানাতে খরচও হয়েছে খুব কম। খরচ বলতে, একটি স্মার্টফোন লেগেছে। আর সেটি রাখার জন্য লেগেছে একটি হোল্ডার। সেই হোল্ডারে একটি ছোট্ট ‘এলইডি’লাইট রয়েছে। যার আলো একটি কাগজের মধ্যে দিয়ে গিয়ে মোবাইলের ক্যামেরায় পড়বে। সেই কাগজটি একটি ‘ফিল্টার পেপার’। তাতেই রাখা থাকবে রক্তের নমুনা। সেই ছবি দেখেই রক্তে শর্করা বা হিমোগেøাবিনের মাত্রা নির্ণয় করা সম্ভব। সূত্র : আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com