মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জগন্নাথপুরে জামির হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে

জগন্নাথপুরে জামির হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রিকশা চালক জামির হোসেন হত্যা মামলার প্রধান আসামী সেকেল মিয়াকে ১দিনের রিমান্ড শেষে বুধবার  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিহত জামির হোসেনকে চুরির অভিযোগে নির্মমভাবে হত্যা করার অভিযোগ রয়েছে সেকেল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১৭ আগষ্ট রাতে নিহতের স্ত্রী জামিনা বেগম বাদী হয়ে নির্যাতনকারী সেকেল মিয়া ও আজিদ মিয়া সহ ২ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ-১৭/০৮/২০১৯ ইং। ধারা-৩৪৩, ৩০২,৩৪ দন্ডবিধি। মঙ্গলবার সেকেল মিয়াকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ২৮ আগষ্ট বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, রিমান্ডে আসামী সেকেল মিয়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে মামলা তদন্তের স্বার্থে তা জানানো সম্ভব হচ্ছে না।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com