বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব, নিহত ২১

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব, নিহত ২১

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব রাজ্যের একটি ভবন। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, পুরো ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে।

আজ বুধবার বিকেলে পাঞ্জাবের গুরদাসপুর শহরে এক আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আরও ১৫-১৬ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

ভবনটির ভেতরে অর্ধশতাধিক শ্রমিক আটকে পড়ে আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার বিকেল চারটার দিকে গুরদাসপুরের বাতালা আবাসিক এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডটা এতোই বেশি ছিল যে ওই কারখানার আশপাশের বেশ কয়েকটি ভবন ও নিচে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন নিশ্চিত করে এনডিটিভি জানায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ভবনে আটকে পড়াদের উদ্ধার অভিযানে নেমেছে পাঞ্জাবের দমকল বাহিনী।

ঘটনার খোঁজ-খবর নিচ্ছেন গুরদাসপুরের সংসদ সদস্য বলি অভিনেতা সানি দেওল।

এক টুইট বার্তায় বলেছেন, ‘বাতালার কারখানায় বিস্ফোরণের ঘটনায় ভীষণ মর্মাহত হয়েছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে।’

আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে জানিয়ে ট্যুইটবার্তায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com