সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

কুলাউড়ায় ডেকে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

কুলাউড়ায় ডেকে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সুলেমান (১৩) নামক এক কিশোরকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার পুলিশ ২ নারীসহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় নিহত কিশোরের বড় ভাই রোববার ৫ জনের নামে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের মৃত বাজিদ আলীর পুত্র কিশোর সুলেমান শুক্রবার সকালে নিজ বাড়ির উত্তর পাশে একটা বটগাছের নিচে বসা ছিল। এ সময় লোক মারফত একই গ্রামের আনু মিয়ার বাড়িতে ডেকে নেয়া হয় নিহত সুলেমানকে।

পরে আনু মিয়ার ছেলে রেদোয়ান মিয়ার নেতৃত্বে সুলেমানকে তাদের ঘরের ভেতরে রশি দিয়ে হাত-পা বেঁধে মারপিট করা হয়।এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

একপর্যায়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুক মিয়াসহ আরও লোকজন এসে সুলেমানকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরদিন শনিবার রাত ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলেমানের মৃত্যু হয়।

কর্মধা ইউনিয়নের মেম্বার মো. মাসুক মিয়া জানান, পূর্ব শত্রুতা থাকতে পারে। আমি ওই ছেলেকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করি। এরপর সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আনু মিয়া (৪৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে আসলিমা বেগমকে (১৮) গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com