বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা ॥ আওয়ামীলীগ নেত্রীর ছেলে গ্রেফতার

জগন্নাথপুরে ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা ॥ আওয়ামীলীগ নেত্রীর ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের এক অবুঝ শিশু কন্যাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় স্বপন নামের ২৫ বছরের এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর বাজারের রেস্টুরেন্ট কর্মচারী চঞ্চল দাস ও পৌর শহরের কেশবপুর বাজার এলাকার বাসিন্দা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী ওরফে সাবিত্রী দাসের ছেলে। গ্রেফতারকৃত স্বপনকে শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধায় কেশবপুর গ্রামের ১০ বছরের এক অবুঝ শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে স্বপন। এ সময় শিশুর চিৎকারে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে গেলে বখাটে স্বপন পালিয়ে যায়। পরে আহত শিশু কন্যাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে রাতেই থানার এসআই লুৎফুর রহমানের নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে বখাটে স্বপনকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com