মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এপ্রিলে

সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এপ্রিলে

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী এপ্রিল থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শনিবার দুপুরে জেলার বানিয়াচংয়ে বিথঙ্গল আখড়ায় এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এ বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেঘা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহজে যাতায়াত করতে পারে।

মাহবুব আলী আরও বলেন, হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে। যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারেন।

আখড়ার প্রধান সুকুমার মোহন্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ, ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী প্রমুখ।

পরে বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগড়দীঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com