মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১৯ বছর পর সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি

১৯ বছর পর সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: দীর্ঘ ১৯ বছর পর জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু দুই ইউনিটের কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে সদস্য সচিব করে ২৯ সদস্যের সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক ও শাহনেওয়াজ বখত তারেককে সদস্য সচিব করে ২৭ সদস্যের মহানগর যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।
জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন, আখতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, সাঈদ আহমদ, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, সুহেল আরেফিন, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, অলিউর রহমান, জুনেদ আহমদ, ফখরুল ইসলাম রুমেল, মফিজুস সামাদ চৌধুরী মাহফুজ, গোলাম মোহাম্মদ আব্বাস বাপ্পি, রায়হান আহমদ, আলি আহমদ আলিম, মকসুদুল করিম নুহেল, এনামুল হক চৌধুরী শামিম, সাইফুল ইসলাম, মতিউর রহমান আফজাল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মালেক ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা।

মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, রুহুল কুদ্দুছ চৌধুরী হামজা, লুৎফুর রহমান, লোকমান আহমদ, সোহেল আহমদ, বেলায়েত হোসেন মোহন, নজরুল ইসলাম, আব্দুল্লাহ সাফি সাহেদ, উমেদুর রহমান উমেদ, এমদাদুল হক স্বপন, এম এ মতিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, মির্জা সম্রাট, রেজয়ান আহমদ, এহতেশামুল হক সবুজ, ওসমান গনি, জয়নুল ইসলাম জনি, ফহাদ বক্স, নাসির উদ্দিন রহিম, এস এম পলাশ ও ইসহাক আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com