বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

লোকসভা থেকে কংগ্রেসের ওয়াকআউট

লোকসভা থেকে কংগ্রেসের ওয়াকআউট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্রকে দেয়া স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার লোকসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেছে কংগ্রেস। কি কারণে তাদের এই বিশেষ নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করা হয়েছে তার জোরালো জবাব চাওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, কংগ্রেস নেতারা যখন লোকসভায় এমন সিদ্ধান্তের প্রতিবাদে জবাব দাবি করছিলেন, স্লোগান দিচ্ছিলেন, তখন অধিবেশন থেকে বেরিয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কাছে কংগ্রেস দলীয় সদস্যরা এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের কারণ সম্পর্কে জানতে চান। বর্তমানে সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াংকাকে জেড-প্লাস ক্যাটেগরির অধীনে আধাসামরিক বাহিনী সিআরপিএফ নিরাপত্তা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com