শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ

প্রতিবেশীদের চাপে ফেলতে ৬ হাজার কোটি টাকার মার্কিন প্রযুক্তি আনছে ভারত

প্রতিবেশীদের চাপে ফেলতে ৬ হাজার কোটি টাকার মার্কিন প্রযুক্তি আনছে ভারত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::

পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনকে চাপে ফেলতে নতুন প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছে ভারত। সোমবার পোখরান ফায়ারিং রেঞ্জে মার্কিন তৈরি এম-৭৭৭ আল্টা-লাইট হাউটজার থেকে এক্সক্যালিবার আর্টিলারি গোলার পরীক্ষামূলক বর্ষণ সম্পন্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। খবর ইন্ডিয়া টুডের।

৫ হাজার ৭০ কোটি রুপি মূল্যের (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৩৭ কোটি টাকারও বেশি) এ অস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলে জানিয়েছেন সমর বিশেষজ্ঞরা।

হিন্দুস্তান টাইমস জানায়, ২০১৬ সালের নভেম্বরে ৭৫০ মিলিয়ন ডলারে ১৪৫ টি হাউইটজারের অর্ডার দেয় ভারত। ভারতের সাবেক ল্যাফটেনেন্ট জেনারেল সুব্রত সাহার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানায়, এটির জন্য ভারতের সেনাবাহিনীর বিশেষ আগ্রহ ছিল। ভারতীয় সেনাবাহিনী ২০২১ সালের মধ্যে ১৪৫টি হাউইটজার পাবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।

দ্যা এশিয়ান এজ জানায়, এ প্রযুক্তিটি শত্রুর পজিশন নির্ধারণ করে জনবহুল এলাকাতে কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিখুঁতভাবে আক্রমণ করতে পারবে।

সোমবার এ নিয়ে দিল্লির মার্কিন দুতাবাস তাদের অফিসিয়াল টুইটারে ছবিসহ টুইট করেছে।

গুরুত্বপূর্ণ এ পরীক্ষার সময় ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল আর্টিলারি লে. জেনারেল রবি প্রাসাদসহ ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্ব উপস্থিত ছিলেন।

১৫৫ এমএম ট্রাজেক্টরি কারেক্টেবল মিউনিশন-সংবলিত এক্সক্যালিবার আর্টিলারি জিপিএস প্রযুক্তি ব্যবহার করে গোলাগুলোর নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানার জন্য। এতে মধ্যপথেও গতিপথ সংশোধন করার কাজ করা যায়। সোমবার এটিও পরীক্ষা করা হয়। ২০১৮ সালে ভারতীয় সেনাবাহিনীর কাছে এম-৭৭৭এ২ আল্টা-লাইট হাউটজার হস্তান্তর করা হয়। এগুলো এমনকি পার্বত্য এলাকাতেও হেলিকপ্টারে করে পরিবহন করা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com