মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সব ম্যাচ স্থগিত

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সব ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক ::  স্থগিত হয়ে গেলো বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই রাউন্ড-২ এর বাংলাদেশের সব ম্যাচ। করোনা ভাইরাস সতর্কতায় আজ (সোমবার) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মার্চ ও জুনের নির্ধারিত বাছাই পর্বের ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে। আগামী ২৬শে মার্চ আফগানিস্তানের বিপক্ষে ‘হোম ম্যাচ’ খেলার কথা ছিল বাংলাদেশের। এছাড়া ৩১শে মার্চ দোহায় কাতারের বিপক্ষে, ৪ঠা জুন ঢাকায় ভারতের বিপক্ষে এবং ৯ই জুন ঢাকায় ওমানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ ছিল। তবে ফিফা ও এএফসি সংশ্লিষ্ট দেশগুলোর ওপরও কিছু সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। দুই দেশ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যাচ খেলতে চাইলে নির্ধারিত তারিখেই খেলতে পারবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ওই দুই দেশকে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে বাফুফে এ অবস্থায় ম্যাচ চালিয়ে না যাওয়ার পক্ষে।
তাই সব খেলা স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফেও। তাৎক্ষণিক ব্রিফিংয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে এএফসি জুন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিতের নির্দেশনা দিয়েছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com