মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

একমাসের ভাড়া মওকুফের আহবান সিলেটের মেয়র আরিফের

একমাসের ভাড়া মওকুফের আহবান সিলেটের মেয়র আরিফের

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় সিলেটের শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নগরীর বস্তির মালিকদের প্রতি আহবান জানিয়েছেন। এছাড়াও নিম্নমধ্যবিত্ত যেসব পরিবার বিভিন্ন বাসাবাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তাদের একমাসের ভাড়াও মওকুফ করার জন্য বাসাবাড়ীর মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এই মুহুর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরীব, অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাসের ভাড়া মওকুফ করি তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন।’
মেয়র জানান, ‘সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় মানুষের জন্য খাদ্য ফান্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই ফান্ডে নিজের একমাসের সম্মানীভাতা প্রদানের সিদ্ধান্তের কথা জানিয়ে মেয়র উল্লেখ করেন, শুধু তিনি একা নন, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কাউন্সিলরও তাদের সম্মানীর একটি অংশ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতার একটি অংশও এই খাদ্য সহায়তা ফান্ডে প্রদানের জন্যও তিনি তাদের প্রতি আহবান জানান। কিছুদিন পর পবিত্র মাহে রমজান আসন্ন উল্লেখ করে মেয়র ধর্মপরায়ন মুসল্লীদেরকে তাদের যাকাতের একটি অংশ দিয়েও গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com