বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

ঈদ কবে জানা যাবে কাল

ঈদ কবে জানা যাবে কাল

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে সর্বত্র। মুসলমানদের বৃহৎ ধর্মীয় এই উৎসব ঘিরে ঘরে ঘরে উৎসাহ-উদ্দীপনার আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

এবারের ঈদ বৃহস্পতিবার না শুক্রবার সেটি এখনও নির্দিষ্ট হয়নি। শাওয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে সেটি। চাঁদ দেখতে বুধবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়াও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বরেণ্য আলেমরা বৈঠকে উপস্থিত থাকবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো​: ​৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদ। আর বুধবার চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পূর্ণ হবে। সে হিসেবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

এদিকে সৌদি আরবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার ঈদ হবে। চাদঁ দেখা না গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com