বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :: মরমি  কবি রাধারমণ দত্তের ১০৬ তম প্রয়ান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় রাধারমণ সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদ কর্তৃক রাধারমণ দত্তের জন্ম মাটি জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ দত্তের স্মৃতি কমপ্লেক্সের নির্ধারিত স্থানে আয়োজিত এ অনুষ্ঠানসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, কাউন্সিল’র শফিকুল হক, আলাল হোসেন আলাল, রাধারমণ সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান প্রমুখ।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাধারমণ সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. জিলু মিয়ার সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com