বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ৭ ইউনিয়ন নির্বাচন : বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দের বহিস্কার করা হচ্ছে

জগন্নাথপুরে ৭ ইউনিয়ন নির্বাচন : বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দের বহিস্কার করা হচ্ছে

স্টাফ রিপোর্টার : :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করার পক্ষে মতামত এসেছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় কার্য নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী,সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ বিদ্রোহী প্রার্থীরা হলেন,পাটলী ইউনিয়নে সিরাজুল হক, আব্দুল হাই আজাদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আরশ মিয়া, শহিদুল ইসলাম বকুল, আব্দুল মোমিন,রানীগঞ্জ ইউনিয়নে শহিদুল ইসলাম, ছালিক মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে মকসুদ কোরেশি, আজহারুলকামালী,আশারকান্দি ইউনিয়নে আইয়ূব খান, জমিরুল হক।
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু জানান, কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলার ৭ ইউনিয়নের তৃনমূল নেতাকর্মীগন জোড়ালো ভাবে দলের ৯জন বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের পক্ষে মতামত দিয়েছেন । আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে পরামর্শ করে গঠনতন্ত্র মোতাবেক শ্রীঘ্রই ব্যবস্হা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com