বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

নির্বাচন অফিসের খামখেয়ালীপনা! জগন্নাথপুরে দিনভর অপেক্ষার পর কেন্দ্র গুলোতে রাতে গেলো সরঞ্জাম!

নির্বাচন অফিসের খামখেয়ালীপনা! জগন্নাথপুরে দিনভর অপেক্ষার পর কেন্দ্র গুলোতে রাতে গেলো সরঞ্জাম!

স্টাফ রিপোর্টার :: চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুরের সাতটি ইউনয়নে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । শনিবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটের সরঞ্জার পৌছে  দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের খামখেয়ালিপনায় ভূক্ত ভোগীরা ক্ষোভ প্রকাশ করেন।  অন্য দিকে নির্বাচন অফিসার মুজিবুর রহমান  সারা দিন দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করে অবশেষে   রাত ৯টার দিকে সাংবাদিক দের পাসকার্ড প্রদান করেন।  এ নিয়ে স্হানীয় সাংবাদিকরা  অসন্তোষ  প্রকাশ করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর প্রেসক্লাব  সভাপতি  শংকর রায় জানান, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান আমাদের সারা দিন অপেক্ষা করিয়ে রাত ৯টায় পাসকার্ড দেন। তিনি সাংবাদিক দের সাথে অসম্মানজনক আচরন করেন।
এদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে দিনভর অপেক্ষমান ভোট কেন্দ্রের দায়িত্বরত লোকজন চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ অপেক্ষার পর অনেকেই চিল্লা চিল্লি শুরু করেন। অবশেষে  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মকর্তাদের কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অপেক্ষামান এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জানান, দিনভর অপেক্ষার  পর সন্ধ্যারাতে ভোটের সরঞ্জাম পেয়েছি। এখন প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে। এতে অনেক রাত হয়ে যাবে। তিনি হাওরাঞ্চলের গোপড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দায়িত্ব রয়েছেন।
ভোট কেন্দ্রে দায়িত্বরত লোকজন জানান, সকাল থেকে ভোট কেন্দ্রের দায়িত্বরত লোকজন রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে আসেন ভোটের সরঞ্জামসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাওযার জন্য। কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করতে ব্যাপক জটিলতা দেখা দেয় এবং ভোটের সরঞ্জাম প্রস্তুুত করতে বিলম্ব হওয়ার কারণে দিনব্যাপী অপেক্ষা করতে হয়।
জানা যায়, ৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৭৭টি। মোট বুথ সংখ্যা ৩৭৫টি। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে মোট ৭৭ জন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন ৩৭৫জন। পোলিং অফিসার ৭৭০ জন দায়িত্বে থাকবেন। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্টাইকিং র্ফোস, স্টাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি, ডিবি, মোবাইল টিম, স্ট্যান্ডবাই টিমসহ প্রত্যেক কেন্দ্রে একজন ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর, পুলিশ আনসারসহ বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দায়িত্বে পালন করবেন।
এবিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও  তিনি রিসিভ  করেন নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com