শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে আজ থেকে টিকা পাবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা

জগন্নাথপুরে আজ থেকে টিকা পাবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ সোমবার থেকে টিকা পাবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আজ ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থীদের কোভিট -১৯ এর টিকা দেওয়া হবে। উপজেলার ৫ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান বলেন, টিকাদান কার্যক্রমে উপজেলার ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ এবং ১৯ টি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সবাইকে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে টিকার কার্ড সংগ্রহ করে নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com