মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

এদেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছি আমরা – জগন্নাথপুরে ব্রিটিশ হাই কমিশনার

এদেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছি আমরা – জগন্নাথপুরে ব্রিটিশ হাই কমিশনার

স্টাফ রিপোর্টার :: বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, এদেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছি আমরা। দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। বাংলাদেশের মানুষ খুবই ভালো।

তিনি বলেন, বাংলাদেশের সাথে বৃটেনের পারস্পারিক সম্পর্ক গভীর। তিনি গ্রাম জিপি ক্লিনিকের কার্যক্রম দেখে প্রশংসা করেন।

১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া বাজার এলাকায় ফেরদৌসী কমিউনিটি সেন্টারে আবদুর রব এন্ড আজিজুন মেডিকেল সেন্টার জিপি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এসব কথা বলেন।

জিপি ক্লিনিকের চেয়ারম্যান ডা.আবদুল ওয়াদুদ কামালীর সভাপতিত্বে ও ডাইরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃটিশ হাই কমিশনারের হেড অব পলিটিক্স টম বার্গ ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম।

বক্তব্য রাখেন জামাল মিয়া কামালী ওরোহান আহমদ প্রমুখ।  সভায় অতিথিদের ফুল ও সম্মাননা পুরস্কার দিয়ে বরণ করা হয়।

এ সময় বৃটিশ হাই কমিশনারের সফর সঙ্গী রাহিন চৌধুরী, আহসান সাজিদ, নারায়ন দেবনাথ ও জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডা.শায়খুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংবাদিক আবদুল হাই,শাহজাহান মিয়া এবং জিপি ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় বৃটিশ হাই কমিশনার সহ তাঁর সফর সঙ্গীদের নিরাপত্তায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। অনুষ্ঠানকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com