স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সোমবার দুপুরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ছেলে আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও একজন সাংস্কৃতিক সংগঠক। জনপ্রিয় টেলিভিশন এটিএন বাংলার ম্যানচেস্টার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের লাশ গ্রামের বাড়ি ভূরাখালি নেওয়া হয়। সেখানে রাতে জানাযা শেষে প্রশাসনের লোকদের উপস্হিতিতে রাষ্টীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
Leave a Reply