বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

আজ জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর ১৭ তম মৃত্যুবার্ষিকী

আজ জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর ১৭ তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার :: আজ মরহুম জাতীয় নেতা আওয়ামী লীগ প্রেসিডয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর ১৭ তম মৃত্যু বার্ষিকী । এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান,উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে আব্দুস সামাদ আজাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১ টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সদস্য জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র জানান,স্মৃতি সংসদের উদ্যাগে সকাল সাড়ে ১০ টায় শ্রদ্ধা নিবেদন, বিকেলে আব্দুস সামাদ আজাদ মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও তাঁর গ্রামের বাড়ি ভূরাখালিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ এপ্রিল বাধক্যজনিত কারণে আব্দুস সামাদ আজাদ ইন্তেকাল করেন। তিনি সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ থেকে একাধিক বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com