বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে সাংবাদিক পুত্র তরুণ ফুটবলার অভির অকাল মৃত্যু : শোক প্রকাশ

জগন্নাথপুরে সাংবাদিক পুত্র তরুণ ফুটবলার অভির অকাল মৃত্যু : শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সমকাল পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদ এর বড় ছেলে ফয়েজ আহমেদ অভি(২১) আর নেই।(ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইইলাইহি রাজিউন)। গতরাত ১ টার দিকে তার প্রচন্ড জ্বর ও খিচুনি দেখা দিলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে রাত তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরুণ ফুটবলার ফয়েজ আহমেদ অভি জগন্নাথপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী চার বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হলেও আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বাদ জোহর নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের শোক – জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সমকাল পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদের ছেলে ও প্রেসক্লাব নির্বাহী সদস্য দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ এর ভাতিজা ফয়েজ আহমেদ অভির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই, এছাড়াও শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্র লীগ সাবেক সভাপতি মুজিবুর রহমান,সাবেক সভাপতি সাফরোজ ইসলাম,কল্যান কান্তি রায় সানী, উপজেলা ছাত্রলীগ বর্তমান সভাপতি আব্দুল মুকিত প্রমুখ শোক প্রকাশকারীরা মহান আল্লাহ পাকের দরবারে তার রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com