বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

৩দিন ধরে রানীগঞ্জ ফেরি চলাচল বন্ধ : জনদূর্ভোগ চরমে

৩দিন ধরে রানীগঞ্জ ফেরি চলাচল বন্ধ : জনদূর্ভোগ চরমে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের কুশিয়ারা নদীর ওপর ফেরি পারাপার ৩ দিন যাবৎ বন্ধ থাকায় সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা যায়,সুনামগঞ্জ- জগন্নাথপুর – আউশকান্দি – ঢাকা মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকার কুশিয়ারা নদীর ওপর সড়ক ও জনপথ অধিদপ্তরের ফেরি শুক্রবার সকাল থেকে বন্ধ থাকায় সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যানবাহন সহ সব ধরনের যান বাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে ঢাকা ও সুনামগঞ্জ থেকে আসা যাওয়া যানবাহনের যাত্রীরা দূর্ভোগে পড়েন।

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হামজা আহমদ বলেন, ফেরি পারাপার বন্ধ থাকায় গত ৩ দিনে কয়েক শতাধিক গাড়ি নিয়ে বেকায়দায় পড়তে হয় যাত্রীদের। পরে দির্ঘ পথ ঘুরে সিলেট রশিদপুর সড়ক দিয়ে যাতায়াত করতে হয়।
কুশিয়ারা নদীর ফেরির ইজারাদার ধনেশ চন্দ্র রায় বলেন, কুশিয়ারা নদীতে পানি বাড়ায় ফেরির ঘাট ডুবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। আমরা দুই পাড়ের অ্যাপ্রোচ ও ফেরিঘাট সংস্কার কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সমাধান হবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রোববার যুগান্তর কে বলেন, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাট ডুবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ রয়েছে। তবে কাজ চলছে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করে ফেরী চলাচল শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com