মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জগন্নাথপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার ::

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি.বিদ্যুৎ সংকট. দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিএনপির নেতাদের হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বিকেল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আওলাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, রফিকুল ইসলাম. জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাকী বিল্লাহ, কৃষক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজানুল হক পাপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম. উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবান মামুনুর রশীদ প্রমুখ॥

সমাবেশে বক্তার বলেন, অগনন্ত্রানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান অবৈধ সরকার সরকারী অর্থ লুটপাট করে দেশকে তলাবিহীন করেছে॥ আজ দেশের মানুষ ভালো নেই॥ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে॥ এরমধ্যে নজীরবিহীন বিদুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগন॥ দেশের মানুষ তাঁদের ন্যায্য অধিকার নিয়ে কথা বললে. গুলি করে মেরে ফেলা হচ্ছে প্রতিবাদী মানুষজনকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শ্বার্ত মুক্তি দাবী এবং তারেক জিয়াসহ বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সাজানো মিথ্যা মামলাগুলি প্রত্যাহারের দাবী করে বক্তারা বলেন, অত্যাচারি জুলুমবাজ এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে.আর কোন নীলনকশার নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারন করেন নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com