মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ডাক্তার মধু’কে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে ডাক্তার মধু’কে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে গরীব ও মেহনতি মানুষের ডাক্তার খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধরকে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ( ৫ অক্টোবর) বিকেলে  জগন্নাথপুর পৌর পয়েন্টে  জাতীয় শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি নুরুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক  জাহির উদ্দীন ও বাবুল দাসের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-  জগন্নাথপুর পৌরসভার সাবেক  মেয়র মিজানুর রশিদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দীন ভুঁইয়া, হলদিপুর- চিলাউড়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম,  জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমেদ পীর।

উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা  শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রব্বানী মিয়া, রজাক মিয়া, শরিফ হোসেন সিপন, তৈয়ব আলী ভান্ডারী, সৈয়দ জয়তুন মিয়া, সৈয়দ ছইদ আহমেদ, সদস্য, নুরুল আফসার, বিশ্ব বৈদ্য, ছোবা মিয়া, নিশি দাশ, বিকাশ দাস,  জগন্নাথপুর পৌর শ্রমিক লীগের আহবায়ক মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহমেদ, সদস্য নাজমিন বেগম,  সুপ্রীতি রাণী দাস, অটো রিক্সা মালিক সমিতি সভাপতি মোঃ শফিক মিয়া, গুলজার মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক জয়েন সেক্রেটারি  জুনেদ আহমেদ ভুইঁয়া,জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েক আহমেদ,  পরিতোষ সরকার, নিকেশ বৈদ্য, আফসার মিয়া, বিকাশ রঞ্জন দাশ প্রমুখ।।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com