বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে আজিম শাহ আল চিশতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি

জগন্নাথপুরে আজিম শাহ আল চিশতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোহাম্মদ আজিম শাহ আল চিশতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মুবারক র‌্যালি, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ হয়েছে।

রোববার পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতির নেতৃত্বে স্থানীয় ইকড়ছই মাদ্রাসা মাঠ থেকে বিশাল মুবারক র‌্যালি বের হয়।

র‌্যালিটি পৌর শহরের সকল প্রধান সড়ক প্রদক্ষিন করে ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে মিলাদ মাহফিলে মিলিত হয়। এতে এই দিনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করায় মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি।

র‌্যালিতে পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সৈয়দ তুহেল মিয়া, সালাহ উদ্দিন, ছালিক আমহদ পীর, হাফিজ মুহিবুর রহমান, মাওলানা বশির আহমদ, পীর আজিম শাহ পুত্র মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, মুফতি বদর উদ্দিন আল আমিন, মাওলানা আসকর আলী, মাওলানা আবদুল কাইয়ূম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুন নুর, মাওলানা হাফিজুর রহমান, মইনুল হাসান, হাফিজ ক্বারী মুহি উদ্দিন জিহাদী, আনোয়ার হোসেন, সুলেমান আহমদ, মুন্না আহমদ সহ হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।

এতে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ আইন উদ্দিন, আহসান মাহদি আলবাব, সিপন আহমদ, অজি উদ্দিন ও জুয়েল আহমদ। র‌্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে থানা পুলিশ দায়িত্ব পালন করেন। পরে শিরণি বিতরণ করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com