সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে ডাক্তারের চুরি হওয়া মোবাইল উদ্ধার

জগন্নাথপুরে ডাক্তারের চুরি হওয়া মোবাইল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এটিএম শাফায়েত সামস রকির চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
১৬ অক্টোবর রোববার মোবাইল ফোনটি উদ্ধার করার পর জগন্নাথপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উদ্ধারকৃত মোবাইলটি মালিক ডা: এটিএম শাফায়েত সামস রকির হাতে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ডা: এটিএম শাফায়েত সামস রকির ব্যবহিত মোবাইলটি নিজ চেম্বার থেকে চুরি হওয়ার ঘটনা উল্লেখ্য করে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এর প্রেক্ষিতে জগন্নাথপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সুহেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইলটি উদ্ধার করেন। পরে তা নিজ মালিককে বুৃঝিয়ে দেওয়া হয়। চুরির বিষয়টি প্রমাণিত না হওয়া কাউকে আটক করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোনটি ডাক্তার রকিকে বুঝি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com