মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে সংঘর্ষে আহত-৫

জগন্নাথপুরে সংঘর্ষে আহত-৫

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ক্ষেত থেকে পানি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার (৪ জানুয়ারি ) উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিলাউড়া গ্রামের আক্কাস মিয়ার ক্ষেত থেকে ছবির মিয়ার পক্ষের লোকজন গতকাল সকালে জোরপূর্বক পানি তুলে তাদের জমিতে দেয় । এ নিয়ে দু’পক্ষের লোকজন মধ্যে কথাকাঁটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিত শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com