রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে সাংবাদিক সিরাজুল ইসলামের মা’য়ের ইন্তেকাল

জগন্নাথপুরে সাংবাদিক সিরাজুল ইসলামের মা’য়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মা ফুলবাহার বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুরস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বেলা ১১টায় জানাযা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

ফুলবাহার বেগম বিশিষ্ট সমাজসেবী মৃত হারিছ উল্যার স্ত্রী।

শুক্রবার সকালে নিজ বাড়ীর আঙিনায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আইয়ূব আনসারী। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মাতার মৃত্যুতে দৈনিক সিলেটের ডাক পরিবার ও জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশকারীরা হলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, নির্বাহী সদস্য আলী আহমেদ, মাসুম আহমদ, সাংবাদিক আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ, রেজুওয়ান কোরেশি, রোমান আহমদ প্রমুখ।

শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com