সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে উত্তেজনা: ভারপ্রাপ্ত সভাপতি সহ দলের একাংশের বয়কট

জগন্নাথপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে উত্তেজনা: ভারপ্রাপ্ত সভাপতি সহ দলের একাংশের বয়কট

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের উপস্হিতিতে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশ বয়কট করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌরমেয়র মিজানুর রশীদ ভুইয়ার নেতৃত্বে তার অনুসারী  নেতাকর্মীরা সমাবেশ স্হল ত্যাগ করেন।
বৃহস্পতিবার বিকেলে স্হানীয় পৌরপয়েন্টে  পুলিশের কঠোর পাহারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ শুরু হয়। বিধি অনুযায়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি  মিজানুর রশীদ ভুইয়ার সমাবেশে সভাপতিত্ব করার কথা থাকলেও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ট সিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উত্তেজনা দেখা দিলে জেলা আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন মিজানুর রশীদকে নিবৃত করেন। এ সময় মাইকে তার নাম না ডাকায় মঞ্চেই মিজানের বক্তব্য দেওয়ার বিষয়টি মন্ত্রীকে কানে কানে বলেন পলিন। এসময় এক নেতা বলেন,  মিজান আওয়ামী লীগের কেউ না। এ কথা শুনে মিজানুর রশীদ মঞ্চে দাড়িয়ে বলেন, আমি নাকি আওয়ামী লীগের কেউ না, তা হলে এখানে থেকে কি করবো? তা হলে আমরা এ সভা বয়কট করলাম’।  এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানূর রশীদ সহ দলের একাংশ সমাবেশ থেকে বের হয়ে টিএন্ডটি রোডের কাঠ পট্টিতে প্রতিবাদ সভা করেন।
এসময়  বিবদমান  দুগ্রুপে উত্তেজনা দেখা দেয়।
উল্লেখ,গত বছরের ১৬ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের উপস্থিতিতে আকমল হোসেনকে সভাপতি ও রেজাউল করিম রিজুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র সহ-সভাপতি করা হয় মিজানুর রশীদ ভুইয়াকে, যুগ্ন-সম্পাদক করা হয় আবুল হাসানকে। সভাপতি আকমল হোসেন মারা গেলে সিনিয়র সহ-সভাপতি মিজানূর রশীদ কে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ অনুমতিও দেয়। কিন্তুু উপজেলা আওয়ামীলীগের একাংশ মিজান কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মেনে নিতে নারাজ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর  সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ ব্যাপারে মিজানুর রশীদ ভুইয়া বলেন,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি  আকমল হোসেনের মৃত্যুর পর সিনিয়র ১নং সহসভাপতি হিসাবে জেলা আওয়ামীলীগ কমিটি দলীয় পেড এ আমাকে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দ্বায়িত্ব দেন। কিন্তু উপজেলা আওয়ামীলীগের একটি অংশ রহস্যজনক কারনে আমাকে সহ্য করতে পারছে না। তারা নানা ভাবে আমাকে বাধা দিচ্ছে।
এখানে দলীয় গঠনতন্ত্র মানা হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com