রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল

কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম এবং প্রখ্যাত বুজুর্গ আলেম শায়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে  সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায়  মরহুমের নামাজে জানাজা কাতিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।জানা গেছে, সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন।  তাঁকে সিলেটের আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর ইলমি ও আধ্যাত্মিক উত্তরাধিকার ধারণ করে হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ দীর্ঘদিন ধরে কাতিয়া মাদরাসার মুহতামিম হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর হাত ধরে অত্র অঞ্চলের দ্বীনি ও সামাজিক শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তাঁর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুরসহ পুরো সিলেট বিভাগের আলেম সমাজ ও ধর্মপ্রান মুসলমানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ অত্যান্ত সহজ-সরল জীবন-যাপন করতেন। তিনি খুবই অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com