শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম এবং প্রখ্যাত বুজুর্গ আলেম শায়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মরহুমের নামাজে জানাজা কাতিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।জানা গেছে, সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সিলেটের আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর ইলমি ও আধ্যাত্মিক উত্তরাধিকার ধারণ করে হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ দীর্ঘদিন ধরে কাতিয়া মাদরাসার মুহতামিম হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর হাত ধরে অত্র অঞ্চলের দ্বীনি ও সামাজিক শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তাঁর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুরসহ পুরো সিলেট বিভাগের আলেম সমাজ ও ধর্মপ্রান মুসলমানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ অত্যান্ত সহজ-সরল জীবন-যাপন করতেন। তিনি খুবই অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন।
Leave a Reply