মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

বগুড়ায় গোপন বৈঠককালে জামায়াতের ৬ নারী নেতাকর্মী গ্রেফতার

বগুড়ায় গোপন বৈঠককালে জামায়াতের ৬ নারী নেতাকর্মী গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বগুড়ায় নাশকতার গোপন বৈঠককালে পুলিশ জামায়াতের নারী শাখার ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দক্ষিণ কাটনারপাড়ার এলাকার সুলতান আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। রাত পৌনে ১০টায় তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছিল।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- শহরের দক্ষিণ কাটনারপাড়া এলাকার সুলতান আলীর স্ত্রী রোশেনা বেগম (৬০), একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী জোবায়দা বেগম (৩৫), আবদুল খালেকের স্ত্রী কুলসুম বেগম (৬২), সিহাব পারভেজের স্ত্রী রুমা বেগম (৩৬), জাহিদুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম (৪০) ও রেজাউল করিমের স্ত্রী খোদেজা বেগম (৫০)।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের দক্ষিণ কাটনারপাড়ায় সুলতান আলীর বাড়িতে জামায়াতের নারী শাখার বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার গোপন বৈঠক করছিল।
গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও উল্লিখিত ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেফতার নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com