রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে নিখোঁজের ১০ দিন পর তরুণী উদ্ধার

জগন্নাথপুরে নিখোঁজের ১০ দিন পর তরুণী উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের ১০ দিন পর তাহমিনা বেগম (১৪) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।
জানাগেছে, গত ১০ দিন আগে তাহমিনা বেগম তার নানা বাড়ি সাদিপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় ২৩ আগষ্ট তাহমিনা বেগমের পিতা গিয়াস উদ্দিন জগন্নাথপুর থানায় জিডি করেন। জিডি নং-৯১৫।
এদিকে-থানায় জিডির ভিত্তিতে নিখোঁজ তরুণীকে উদ্ধারে থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল নানা জায়গায় অভিযান চালায়। ২৬ আগষ্ট সোমবার স্থানীয় সাঙ্গিরগাঁও থেকে অক্ষত অবস্থায় নিখোঁজ তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা করা হয়েছে বলে জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী নিশ্চিত করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com